মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৬ অপরাহ্ন | সারাদেশ
মেহের মামুন,(মুকসুদপুর, গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রণোদনা ২০২২-২৩ খরিপ-২ মৌশুমে মাশকলাই আবাদ বৃদ্ধি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৮ জন কৃষকের মাঝে এই বীজ সার বিতরণ করা হয়। এসময় প্রতেক্য কৃষককে ৫ কেজি মাসকালাইর বীজ ও ১৫ কেজি করে সার দেয়া হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।

